8:35 am, Wednesday, 18 November 2026

গায়ানা অ্যামাজনের হয়ে খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পথে মিরাজ

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নতুন চ্যালেঞ্জ নিয়ে অংশ নিতে বাংলাদেশ ছেড়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বিমানে ওঠার পর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছবিসহ এক বার্তা দিয়ে মিরাজ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে মিরাজ লেখেন, ‘নতুন এক চ্যালেঞ্জের উদ্দেশ্যে সিপিএলের পথে। গায়ানা ক্যারিবিয়ান ওয়ারিয়র্সের হয়ে ক্যারিবীয় যাত্রা শুরু করতে আমি প্রস্তুত।

‘
সিপিএলের চলতি মৌসুমে মধ্যপথে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির বিকল্প হিসেবে মিরাজকে দলে ভিড়িয়েছে গায়ানা। এর আগে ২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স মিরাজকে দলে নিয়েছিল, তবে সেবার কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি তিনি।

তাই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে এবারের আসরে মাঠে নেমে সেরাটা উজাড় করে দিতে মুখিয়ে আছেন এই টাইগার অলরাউন্ডার।
গায়ানা ক্যারিবিয়ান ওয়ারিয়র্স দলে মিরাজ পাশে পাচ্ছেন ইমরান তাহির (অধিনায়ক), শিমরন হেটমায়ার, শাই হোপ, গ্লেন ফিলিপস ও রোমারিও শেফার্ডের মতো তারকা ক্রিকেটারদের।

Tag :
About Author Information

Sirajul Islam

গায়ানা অ্যামাজনের হয়ে খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পথে মিরাজ

Update Time : 07:07:38 am, Saturday, 5 September 2026