8:50 am, Sunday, 26 July 2026

গুলশানে এরশাদ শিকদারের মেয়ের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট : রাজধানীর গুলশানে সুবাস্তু টাওয়ারে জান্নাতুল নওরিন এশা (২২) নামের এক তরুণী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৪ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এশা রাজধানীর সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেছেন।

মৃত এশার ফুপাতো ভাই রুশো জানান, গুলশানের শাহজাদপুরে সুবাস্তু টাওয়ারে মা সানজিদা নাহারের সঙ্গে থাকতেন তিনি। প্লাবন ঘোষ নামে এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল সন্ধ্যায় তাদের দুজনের ঝগড়া হয়।

রাতে মায়ের সঙ্গে খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে যান এশা। ভোরে মা তাকে অনেক ডাকাডাকি করেন। কিন্তু দরজা না খোলায় প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে দেখা যায় ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে আছেন এশা। এ সময় তার দুই হাত ব্লেড দিয়ে কাটা ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি গুলশান থানাকে জানানো হয়েছে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘মৃত এশা এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রীর মেয়ে। প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বিচারবহির্ভূত হত্যা এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

গুলশানে এরশাদ শিকদারের মেয়ের আত্মহত্যা

Update Time : 12:40:16 pm, Friday, 4 March 2022