বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়ার সমিত সোম একদিনের জন্য নিজ বাড়ি শ্রীমঙ্গলে এসেছেন।
বুধবার সকালে শ্রীমঙ্গলের উত্তরসুর নিজ বাড়িতে ফিরেন তিনি। ঢাকা থেকে ফ্লাইটে সিলেট এবং সিলেট থেকে বাফুফের দেয়া গাডিতে চেপে বাড়িতে ফিরেন তিনি। তার আগমনে এলাকাজুড়ে বইছে আনন্দের জোয়ার। তাকে নিয়ে গর্বিত এলাকার মানুষ।
দেশে ফেরার পর শমিত সোম প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের বিপক্ষে বাংলাদেশকে জয় উপহার দেবেন সেই প্রতিশ্রুতি রক্ষা করে বাড়ি ফেরাটা বাড়তি মাত্রা যোগ করেছে।
বাংলাদেশি–কানাডিয়ান শমিত সোমের অসাধারণ পারফরম্যান্সে খুশি পরিবারের সদস্যরাও।

এনামুল হক আলম 




























