2:35 pm, Wednesday, 18 November 2026

গুলিতে আহত টাঙ্গাইলের শিক্ষার্থী ইমনও বাঁচলেন না

ডেস্ক রিপোর্ট :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ ইমন (২২) নামে আরেক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন।

রোববার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে মারা যান ইমন।

তার বন্ধু ইমরান হোসেন জানান, গত ৪ আগস্ট টাঙ্গাইল মির্জাপুর গোড়াই এলাকায় দুপুরে আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন ইমন। আহত অবস্থায় অন্য শিক্ষার্থীরা তাকে প্রথমে ঢাকার উত্তরার লেকভিউ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমন।

তিনি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার জগতপুরা গ্রামের মৃত জুলহাস হোসেনের ছেলে। ভুয়াপুর মনিরুজ্জামান খান কলেজ থেকে এইচএসসি পাস করেন ইমন। তিনি কলেজে ভর্তিচ্ছু ছিলেন। তিন ভাই এক বোনের মধ্যে ইমন ছিলেন বড়।

Tag :
About Author Information

Sirajul Islam

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

গুলিতে আহত টাঙ্গাইলের শিক্ষার্থী ইমনও বাঁচলেন না

Update Time : 08:31:28 am, Sunday, 18 August 2024