ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে।
এই কারফিউ শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত বহাল থাকবে। এরপর দুই ঘণ্টা শিথিল থাকবে। পরে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ কারফিউ। বৃহস্পতিবার (১৭ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট কারফিউয়ের সময় বাড়িয়ে নোটিশ জারি করেন।
নোটিশে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হলো। তবে আগামীকাল (শুক্রবার) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এর আগে, বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়।
6:24 am, Friday, 16 October 2026
News Title :
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:13:16 pm, Thursday, 17 July 2025
- 222 Time View
Tag :
Popular Post
























