4:38 am, Sunday, 19 April 2026

এটিই বিশ্বের সবচেয়ে বড় গোল্ডফিশ

অনলাইন ডেস্ক::ফ্রান্সের ব্লুওয়াটার লেকে ধরা পড়েছে বিশাল এক গোল্ডফিশ। ৩০ কেজিরও বেশি ওজন এর। মাছটিকে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত ধরা পড়া সবচেয়ে বড় গোল্ডফিশ। খবর ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়, মাছটি ধরেছেন ব্রিটিশ নাগরিক অ্যান্ডি হ্যাকেট। এর আগে যে গোল্ডফিশকে সবচেয়ে বড় মনে করা হতো, সেটির ওজন ছিল সদ্যপ্রাপ্তটির চেয়ে ১৩ কেজি কম।

হ্রদ কর্তৃপক্ষ জানায়, মাছটি মোটামুটি ২০ বছর ধরে ওই জলাধারে রয়েছে। বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় দেখা গেলেও এর আগে কেউ ধরতে পারেনি।

গায়ের রঙের জন্য একে সবাই ক্যারট বা গাজর বলেই চিনত। গোল্ডফিশটি ধরার পর শিকারি অ্যান্ডি হ্যাকেট বলেন, আমি আগেই জানতাম ক্যারট এ হ্রদে আছে। তবে শেষ পর্যন্ত আমার হাতেই পড়বে, তা কখনো ভাবিনি।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ক্যারটের ছবিগুলো। আর আলোচনার বিষয় হয়ে উঠেছে গাঢ় কমলা রঙের মাছটি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ার হাওরে বোরো ধান কাটার মহোৎসব

এটিই বিশ্বের সবচেয়ে বড় গোল্ডফিশ

Update Time : 01:58:13 pm, Tuesday, 22 November 2022