2:33 pm, Friday, 14 August 2026

মাদক মামলা: পরীমনির সাক্ষ্যগ্রহণ পেছালো

ডেস্ক রিপোর্ট ::ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ পেছালো। আগামী ১ জুলাই ধার্য করেছেন আদালত।

রোববার (২৮ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এতে পরীমনির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী হাজিরা দেন।

এরপর তিনি মামলাটি উচ্চ আদালতে আদেশের অপেক্ষায় রয়েছে জানিয়ে সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন।

এর প্রেক্ষিতে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আগামী ১ জুলাই। এ সময় অন্য দুই আসামি আদালতে হাজিরা দেন।

এর আগে, গত বছরের ৯ জানুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন, পরীমনির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে।

২০২১ সালের ৪ আগস্ট পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। এরপর ৩১ আগস্ট জামিন পান এ চিত্রনায়িকা। পরদিন হন কারামুক্ত।

Tag :
About Author Information

Sirajul Islam

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

মাদক মামলা: পরীমনির সাক্ষ্যগ্রহণ পেছালো

Update Time : 10:58:01 am, Monday, 29 April 2024