3:08 pm, Thursday, 26 November 2026

পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর

ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের ওপর নজরদারি জোরদার করেছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুন মুনিরা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিশেষ করে সীমান্তবর্তী এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।
কামারুন মুনিরা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।

তাদের ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে।

পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের গতিবিধিও পর্যবেক্ষণ করা হচ্ছে।
সাম্প্রতিক দিনগুলোতে আটক ও গ্রেপ্তার হওয়া কর্মকর্তারা হলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান, পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত ২৪ নভেম্বর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

সবশেষ বুধবার (২৫ নভেম্বর) আরও দুই পুলিশ কর্মকর্তাকে আটক করে ডিবি। তারা হলেন, ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএসের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।

আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত। তাকে গাজীপুর থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারের রিকুইজিশন ছিল। অন্যদিকে, রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়। তাকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর

Update Time : 08:58:40 am, Thursday, 26 November 2026