2:24 pm, Thursday, 26 November 2026

ফজলুর রহমানকে যা বললেন দুদু

ডেস্ক রিপোর্ট : বিএনপির রাজনীতি করে আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের প্রশংসা করাকে ‘পরকীয়ার’ সঙ্গে তুলনা করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির নেতা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ইঙ্গিত করে তিনি বলেছেন, আওয়ামী লীগকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতে চাইলে তা করতে পারেন।

তবে বিএনপির অর্জন ভোগ করে অন্য দলের সাফল্যের গুণগান গাওয়া ঠিক নয়।
সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন শামসুজ্জামান দুদু।

তার বক্তব্যের ওই অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ফজলুর রহমানকে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের পক্ষে বক্তব্য দিতে দেখা গেছে।

বিএনপির নেতা হয়েও শেখ মুজিবের প্রশংসায় সরব থাকেন তিনি। বিষয়টি নিয়েই দুদু তার সমালোচনা করেন।
টক শোতে দুদু বলেন, ‘তিনি আওয়ামী লীগকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতে চান, এ নিয়ে কথা বলতে চান। তো সেটা তিনি করতে পারেন। কিন্তু এটা তো পরকীয়ার মতো হয়ে যাবে।’

ফজলুর রহমানের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘খাই-দাই, অর্জন করি বিএনপির, আর অন্যেরটা আমি সাফল্য হিসেবে গাই-এটা তো ঠিক হবে না।’

তিনি আরও বলেন, ফজলুর রহমান প্রায়ই উল্টাপাল্টা বক্তব্য দিয়ে ফেসবুক গরম করে রাখেন। একসময় তিনি ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও ছিলেন।

ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে দুদু বলেন, তিনি শুধু নিজের কথা বলছেন না, আমজনতার কথাও বলছেন। তবে তার ভাষায়, এসব বক্তব্য অনেক বড় করে উপস্থাপন করা হলেও জাতীয় রাজনীতিতে এগুলোর তেমন গুরুত্ব নেই।

Tag :
About Author Information

Sirajul Islam

আজ মিমির বিয়ে!

ফজলুর রহমানকে যা বললেন দুদু

Update Time : 08:11:19 am, Thursday, 26 November 2026