2:26 pm, Thursday, 26 November 2026

ড্রেসিংরুমের পরিবেশ বদলাতে মোস্তাফিজের ওপর ভরসা সিমন্সের

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশের ড্রেসিংরুমের পরিবেশ বদলাতে অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমানের ওপর ভরসা করছেন প্রধান কোচ ফিল সিমন্স। তার আশা, সাদা বলের সিরিজে মোস্তাফিজের নেতৃত্ব ও প্রাণবন্ত উপস্থিতি দলকে নতুন করে উজ্জীবিত করবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২১৯ রানে হারের পর স্বাভাবিকভাবেই দলের পরিবেশ কিছুটা হতাশাজনক।

এর আগে জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টেও ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
এবার ঘুরে দাঁড়ানোর পালা সাদা বলের ক্রিকেটে।

১ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এই সিরিজকে সামনে রেখে দলে নতুন কয়েকজন খেলোয়াড় আসার কথা জানিয়েছেন সিমন্স। তাদের উপস্থিতি দলের পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন তিনি।
সিমন্স বলেন, ‘আশা করছি, নতুন কয়েকজন খেলোয়াড় আসছে, তারা পুরো পরিবেশটা প্রাণবন্ত করে তুলবে। আমাদের অভিজ্ঞ খেলোয়াড় আছেন। তাকে অভিজ্ঞ বলব না, তিনি দলের সিনিয়র খেলোয়াড় মোস্তাফিজ। আশা করি, তিনি দলে সেই নেতৃত্ব ও আনন্দ ফিরিয়ে আনবেন।’

মোস্তাফিজের ব্যক্তিত্বের দিকটিও তুলে ধরেছেন বাংলাদেশের প্রধান কোচ। সতীর্থদের সঙ্গে তার মেলামেশা ও হাসিখুশি স্বভাব দলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিমন্স।

তিনি বলেন, ‘সে মজার মানুষ। দলের সঙ্গে থাকে, সবাইকে হাসায়। আশা করি, সে আমাদের আবার সেই জায়গায় ফিরিয়ে নেবে, যেখানে আমরা থাকতে চাই।’

টেস্ট সিরিজে বাংলাদেশের পেসারদের পারফরম্যান্সও প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিংয়ে ছন্দহীনতা ছিল চোখে পড়ার মতো। সাদা বলের সিরিজে মোস্তাফিজের অভিজ্ঞতা ও নেতৃত্ব তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তবে শুধু বোলিং নয়, পুরো দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। টেস্ট সিরিজে ব্যাটিং ও ফিল্ডিংয়ে ব্যর্থতার পর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নতুন করে শুরু করতে চায় বাংলাদেশ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

আজ মিমির বিয়ে!

ড্রেসিংরুমের পরিবেশ বদলাতে মোস্তাফিজের ওপর ভরসা সিমন্সের

Update Time : 08:19:30 am, Thursday, 26 November 2026