10:42 am, Tuesday, 19 May 2026

দিল্লির স্কুলগুলোতে ‘অবৈধ বাংলাদেশিদের’ সন্তান শনাক্তের নির্দেশ

ডেস্ক রিপোর্ট : দিল্লির স্কুলগুলোতে অধ্যয়নরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তান শনাক্ত করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত ১২ ডিসেম্বর দিল্লি সরকারের (জিএনসিটিডি) প্রধান সচিব (হোম) কর্তৃক পরিচালিত এক ভার্চ্যুয়াল বৈঠকে এই নির্দেশনাগুলো নিয়ে প্রথম আলোচনা করা হয়।
সেই বৈঠকের আলোচনার ভিত্তিতে মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লি (এমসিডি) সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও জোনাল কর্তৃপক্ষকে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করতে ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।

এছাড়া এমসিডি সকল জোনকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দ্বারা দখলকৃত জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। খবর টাইস অব ইন্ডিয়ার।

বৈঠকের আলোচনার ভিত্তিতে এমসিডি সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও জোনাল কর্তৃপক্ষকে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করতে ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে। স্কুলে ভর্তি নেওয়ার সময় সঠিক পরিচয় যাচাইয়ের ওপর জোর দেওয়া হয়েছে।

এমসিডির ডেপুটি কমিশনার বিপি ভারদ্বাজ জানান, জন্ম নিবন্ধনের সময় অবৈধ বাংলাদেশি অভিবাসীদের কোনো জন্ম সনদ ইস্যু না করা হয়, তা নিশ্চিত করতে জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জন্ম নিবন্ধন যাচাইয়ে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

এমসিডি জানিয়েছে, প্রতিটি শুক্রবার কী কী ব্যাবস্থা নেওয়া হয়েছে তার রিপোর্ট ডেপুটি কমিশনারের (এইচকিউ) কাছে জমা দিতে হবে। সকল স্কুল প্রধানকে ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

দিল্লির স্কুলগুলোতে ‘অবৈধ বাংলাদেশিদের’ সন্তান শনাক্তের নির্দেশ

Update Time : 11:28:21 am, Saturday, 21 December 2024