2:26 pm, Thursday, 26 November 2026

ব্যাটিংয়ে প্রত্যাশিত মানসিকতার অভাব দেখছেন সিমন্স

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্সে হতাশ প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, ব্যাটিংয়ে দলের মধ্যে মানসিকতার অভাব ছিল।

পাশাপাশি ফিল্ডিংয়ে ক্যাচ ছাড়ার মাশুলও দিতে হয়েছে বাংলাদেশকে।
সিরিজের দুই টেস্টেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

জোহানেসবার্গে প্রথম টেস্টে ৯ উইকেটে হারের পর সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২১৯ রানে পরাজিত হয়েছে দল। দুই ম্যাচের এই ব্যর্থতার পেছনে ব্যাটিং ও ফিল্ডিংয়ের দুর্বলতাকেই বড় কারণ হিসেবে দেখছেন সিমন্স।
সিমন্স বলেন, ‘হতাশাজনক শব্দটা আসলে যথেষ্ট নয়। এর চেয়েও বড় কোনো শব্দ খুঁজে পাচ্ছি না।

তবে হতাশার কারণ হলো, আমাদের ব্যাটিংয়ে প্রত্যাশিত মানসিকতা ছিল না।’
প্রথম টেস্টের প্রসঙ্গে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘আমরা প্রথম ম্যাচে ৪০০ রান করেছিলাম, এরপর আর এগোতে পারিনি। আমরা আটকে গিয়েছিলাম। দ্বিতীয় ইনিংসে আরও ভালো করতে পারতাম। প্রথম টেস্টের প্রথম ইনিংসে আমাদের ১০০ রানের লিড নেওয়া উচিত ছিল।’

ফিল্ডিংয়ের ভুলগুলোও বাংলাদেশকে ভুগিয়েছে বলে মনে করেন সিমন্স।

সিমন্স বলেন, ‘কয়েকটি ক্যাচ ছেড়ে দিয়েছিলাম। কাইল ভেরেইনে শুরুতেই জীবন পেয়েছিল, এরপর সে ৭৩ রান করে ম্যাচটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছিল। আমাদের ফিল্ডিং ও ক্যাচিং হতাশ করেছে। আরও ভালো ফিল্ডিং করতে হতো, ক্যাচগুলো নিতে হতো। প্রথম ইনিংসে ১০০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নামতে পারলে দক্ষিণ আফ্রিকার জন্য কাজটা কঠিন হয়ে যেত।’

দ্বিতীয় টেস্টের ব্যাটিং নিয়েও অসন্তুষ্ট সিমন্স। সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। তার মতে, ভালো উইকেটে এমন ব্যাটিং প্রত্যাশিত ছিল না।

সিমন্স বলেন, ‘দ্বিতীয় টেস্টে আমরা আরও ভালো করতে পারতাম। উইকেট ভালো ছিল। তাই প্রথম ইনিংসে ৯১ রান আমাদের প্রত্যাশিত স্কোর নয়। বিশেষ করে ব্যাটিংয়ের দিক থেকে এটি হতাশাজনক।’

Tag :
About Author Information

Sirajul Islam

আজ মিমির বিয়ে!

ব্যাটিংয়ে প্রত্যাশিত মানসিকতার অভাব দেখছেন সিমন্স

Update Time : 08:21:49 am, Thursday, 26 November 2026