2:45 pm, Thursday, 26 November 2026

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : দেশে রাজনৈতিক অস্থিরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক।

দলটির কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তবে জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতা সত্ত্বেও সরকার কোনো ধরনের রক্তপাত চায়নি।

তবে পরিস্থিতির প্রয়োজনে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না।
তিনি আরও বলেন, দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা তার চোখে পড়ছে না।

নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। দলটির কোনো ষড়যন্ত্র সফল হওয়ার সুযোগ নেই।

Tag :
About Author Information

Sirajul Islam

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 08:30:37 am, Thursday, 26 November 2026