1:48 am, Friday, 16 October 2026

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে কলকাতায় ১ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : ঘূর্ণিঝ়ড় রেমালের আঘাতে কলকাতায় একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন মোহাম্মাদ সজীব (৫১)। রোববার (২৬ মে) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এন্টালি থানা এলাকার বিবির বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে- সজীবের ছেলে বন্ধুর বাড়িতে আইপিএলের ম্যাচ দেখতে গিয়েছিলেন। ঝড়ে ছেলে বিপদে পড়তে পারে, এই ভয়েই তাকে আনতে যায় সজীব। তিনি রাস্তায় বের হওয়ার পরই ঝড়বৃষ্টি শুরু হয়ে যায়। সে সময় ১০ নম্বর বিবির বাগানে একটি বাড়ির নিচে আশ্রয় নেন সজীব। তখনই বাড়ির কার্নিশ ভেঙে পড়ে তার ওপর। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা সাজিদকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘কার্নিশ ভেঙে তার মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে শহরের কয়েকটি জায়গায় বাড়ির একাংশ ভেঙে পড়েছে। শিয়ালদহে একজনের জখম হওয়ারও খবর পাওয়া গেছে।

গতকাল সন্ধ্যার পর থেকে কলকাতাসহ রাজ্যের উপকূলীয় এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়। রেমালের প্রভাবে সাগরদ্বীপসহ ক্যানিং, পাথর প্রতিমা, বকখালি, মৌসুন দ্বীপ, ফ্রেজারগঞ্জের বিভিন্ন সড়কে অনেক গাছ ভেঙে পড়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি, মাটির ঘরবাড়ি, বাঁধ ভেঙে পড়েছে।

আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিমবঙ্গের নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, মালদহ, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে আজও ভারী বৃষ্টি হতে পারে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ার শিববাড়িতে প্রস্তুত এক হাজার হাতের প্রতিমা: আসবেন লক্ষাধিক দর্শনার্থী

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে কলকাতায় ১ জনের মৃত্যু

Update Time : 09:06:18 am, Monday, 27 May 2024