মৌলভীবাজার প্রতিনিধি :: চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার- এর রেকর্ড রুমে রক্ষিত ধ্বংসযোগ্য ১০২৩টি নথি বিধি মোতাবেক বিনষ্ট করা হয়েছে। ধ্বংসযোগ্য নথি বিনষ্ট কার্যক্রম শুরুর সময় মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মুহম্মদ আলী আহসান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সরকার হাসান শাহরিয়ার , সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সাইফুর রহমান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এম. মিজবাহ উর রহমান সহ রেকর্ড রুম সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মুহম্মদ আলী আহসান রেকর্ড রুম সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্য বলেন, বিনষ্টযোগ্য নথিসমূহ বিধি মোতাবেক দ্রæততম সময়ে বিনষ্ট করতে হবে। তিনি বিচারপ্রার্থী জনগণকে উত্তম সেবা প্রদানে একটি দক্ষ যুগোপযোগী ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ রেকর্ড রুম গঠনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন ।

নিজস্ব প্রতিবেদক 
























