12:36 pm, Friday, 17 April 2026

চুয়াডাঙ্গাতে আল-মুহসিন সমাজ কল্যাণ সংস্থার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়

চুয়াডাঙ্গা প্রতিনিধি : আজ সোমবার সকাল ১১ঘটিকার সময় শহরের বিএডিসি ফার্মে “সেচ্ছাসেবায় সবার পাশে নবীন আলোর পথ তালাশে” এই স্লোগানকে সামনে রেখে সেচ্ছাসেবী সংগঠন আল-মুহসিন সমাজ কল্যাণ সংস্থার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া এবং কেক কাটার আয়োজন করা হয়।

আলোচনায় সংস্থার পক্ষ থেকে বিগত এক বছরের কার্যক্রম তুলে ধরা হয়।গত একবছরে ৪২৩টা ব্লাড রিকুয়েষ্টে ৩৫৬ব্যাগ রক্তদান করতে সক্ষম হয়।৪৫জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ, ক্ষুদে হাফেজদের মাঝে খেলার সামগ্রি,কিন্টারগার্ডেন স্কুলে বেঞ্চ বিতরণ, পথ শিশুদের মাঝে মেহেদী উৎসব করেন।এছাড়াও ১০টির অধিক ব্লাড ক্যাম্পেইন, অসহায় মানুষদের মাঝে ওষুধ সামগ্রী বিতরণ।১জন ভিক্ষুকের অপারেশন খরচ সহ তাহার ৩মাসের বাজার করে দেন সংস্থা টি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: রকিবুল ইসলাম জয়েন্ট সেক্রেটারি জেলা প্রেস ক্লাব, চুয়াডাঙ্গা।তিনি সেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রমের সাধুবাদ জানান এবং সামনে এইভাবে অসহায় মানুষদের পাশে থাকার জন্য বলেন এছাড়াও দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।

এসময় আরো উপস্থিতি ছিলেন সংস্থার সভাপতি ইউসুফ সাধারণ সম্পাদক মোঃ আরাফাত ইসলাম, সহ সকল সদস্যবৃন্দ।

Tag :
About Author Information

Sirajul Islam

চুয়াডাঙ্গাতে আল-মুহসিন সমাজ কল্যাণ সংস্থার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়

Update Time : 01:29:41 pm, Monday, 28 August 2023