কমলগঞ্জ প্রতিনিধি: জেলার কমলগঞ্জ উপজেলার দরগাহপুর গ্রামের একলাছ মিয়ারছেলে সাবেক ছাত্রলীগ নেতা, বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাবেক সাধারন সম্পাদক আব্দুল অজুদ ফাহাদ কে গ্রেফতার করতে তার বাড়িতে গতকাল রাত দশ ঘটিকায় কমলগঞ্জ থানার পুলিশ অভিযান করে ঘরের প্রত্যেকটি কক্ষ তল্লাসী করে কিন্তু তাকে পাওয়া যায় নাই। পুলিশ সূত্রে জানা যায় জনাব আব্দুল অজুদ ফাহাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তাই তাকে গ্রেফতার করার জন্য পুলিশ গতকাল তার বাড়িতে অভিযান করে। মৌলভীবাজার সদর মডেল থানায় দুটি মামলার এফআইআর ভুক্ত আসামী জনাব আব্দুল অজুদ ফাহাদ। জনাব আব্দুল অজুদ ফাহাদ এর পারিবারিক সূত্রে জানা যায় জনাব আব্দুল অজুদ ফাহাদ এর বাড়িতে স্থানীয় এলাকার জামায়াত, শিবির, বিএনপি,যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন সময় গিয়ে জনাব আব্দুল অজুদ ফাহাদ কে খোঁজ করে এবং তাকে পেলে প্রাণে হত্যা করিবে বলে হুমকি দেয়।জনাব আব্দুল অজুদ ফাহাদ বর্তমানে যুক্তরাজ্য বসবাস করিতেছেন।

নিজস্ব প্রতিবেদক 






















