ডেস্ক রিপোর্ট :: ছাত্র আন্দোলনে গুলিতে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে জাতিসংঘ তদন্ত টিম। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশের জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। তিনি বলেন, ‘আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত টিম আসবে। তবে কর্মপরিধি এখনো ঠিক হয়নি।’ এ সময় ছাত্র আন্দোলনে গুলিতে বিক্ষোভকারীদের হত্যার ঘটনার তদন্তে যাবতীয় খরচ জাতিসংঘ বহন করবে বলে জানান তিনি। এর আগে তদন্ত শুরু করতে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি টিম শিগগিরই বাংলাদেশে আসবে বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার ফোনকলে এ কথা জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।
3:43 am, Thursday, 27 August 2026
News Title :
ছাত্র আন্দোলনে গণহত্যা : তদন্তে আসছে জাতিসংঘ টিম
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:54:29 am, Thursday, 15 August 2024
- 301 Time View
Tag :
Popular Post
























