2:05 pm, Tuesday, 19 May 2026

ছিনতাইকারীর টানে কান ছিঁড়ল অভিনেত্রী রঞ্জিতা কনার, হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক :: দীর্ঘদিন পর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বিএফডিসিতে এসেছিলেন আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী রঞ্জিতা কনা। সহকর্মীদের সঙ্গে আড্ডা আর নির্বাচনের উৎসবমুখর পরিবেশ উপভোগ করলেও ফেরার পথে ভয়াবহ এক ঘটনার মুখোমুখি হন তিনি।

ছিনতাইকারীর টানে কান ছিঁড়ে গুরুতর আহত হয়েছেন ওই অভিনেত্রী।
রোববার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর রামপুরা বাজার এলাকার একটি গলি দিয়ে বাসায় ফেরার সময় এ ঘটনা ঘটে।

অভিনেত্রী রঞ্জিতা কনা বলেন, হঠাৎ একজন তাকে অনুসরণ করতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারী তার কানের দুল টান দিয়ে ছিনিয়ে নেয়।

এতে তার কান দুই ভাগ হয়ে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়।
এক ভিডিও বার্তায় রঞ্জিতা বলেন, শিল্পী সমিতির নির্বাচন আমাদের কাছে সব সময় উৎসবের মতো।

সেটি দেখতেই এফডিসিতে গিয়েছিলাম। ফেরার পথে হঠাৎ কেউ আমাকে অনুসরণ করছিল। পরে কানের দুল টান দিয়েই পালিয়ে যায়। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে কিছুক্ষণ কথা বলতেও পারিনি।
পরে সহকর্মীদের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তার কানে সাতটি সেলাই দিয়েছেন। বর্তমানে তিনি রামপুরার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকায় চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

অভিনেতা জয় চৌধুরী জানান, রাতে রঞ্জিতার ফোন ও এসএমএস পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান তিনি।

জয় বলেন, হাসপাতালে গিয়ে দেখি তখনও রক্তপাত বন্ধ হয়নি। চিকিৎসকের পরামর্শে দ্রুত সেলাই দেওয়া হয়। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।

ঘটনার পর এখনো কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন অভিনেত্রী।

উল্লেখ্য, নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমায় বাপ্পারাজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পরিচিতি পান রঞ্জিতা কনা। পরে ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’সহ প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেন তিনি। ২০০৫ সালের পর থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন এই অভিনেত্রী।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত

ছিনতাইকারীর টানে কান ছিঁড়ল অভিনেত্রী রঞ্জিতা কনার, হাসপাতালে ভর্তি

Update Time : 07:07:35 am, Tuesday, 19 May 2026