12:32 am, Friday, 10 July 2026

জঙ্গি ছিনতাই : আরও এক পুলিশ সদস্য বরখাস্ত

অনলাইন ডেস্ক:: ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের ওপর পিপার স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ কনস্টেবল মাহামুদ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে ঘটনায় এখন পর্যন্ত আট পুলিশ সদস্যকে বরখাস্ত করা হলো।

আজ বুধবার (৩০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামি ছিনতাইয়ের ঘটনায় ঢাকার সিএমএম কোর্ট হাজতখানার ডিউটি বণ্টনকারী পুলিশ কনস্টেবল মাহামুদ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনায় এর আগে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন সিএমএম আদালতের হাজতখানার আদালত পরিদর্শক মতিউর রহমান, হাজতখানার ইনচার্জ (এসআই) নাহিদুর রহমান ভুইয়া, এটিএসআই মহিউদ্দিন, কনস্টেবল শরিফ হাসান, জয়নাল, আব্দুস সাত্তার ও নুরে আজাদ।

গত ২০ নভেম্বর দুপুরে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। এ সময় আসামি আরাফাত ও সবুরকে ছিনিয়ে নিতে চেষ্টা করে জঙ্গিরা। পরে ঘটনাস্থল থেকে আরাফাত ও সবুরকে আটক করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় কোর্ট পরিদর্শক জুলহাস বাদী হয়ে ২০ জনের নামে একটি মামলা করেন। মামলায় অজ্ঞানামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

জঙ্গি ছিনতাই : আরও এক পুলিশ সদস্য বরখাস্ত

Update Time : 09:16:44 am, Wednesday, 30 November 2022