3:40 am, Wednesday, 18 November 2026

জনপ্রতিনিধিদের সাথে নাগরিক ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি ::সরকারী যুবনীতি বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা বিকাশে যুবদের ক্ষমতায়ন এবং সহিংসতার বিরুদ্ধে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় প্রাপ্তি ও প্রত্যাশা বিষয়ে মৌলভীবাজার জেলায় জনপ্রতিনিধিদের সাথে নাগরিক ও যুব ফোরাম এর সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার পৌরসভা কনফারেন্স হল এ বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে “আস্থা” প্রকল্পের আওতায়” সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিছবাহুর রহমান।
সভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস বিলকিস বেগম সদর উপজেলা একাটুনা ইউনিয়ন পরিষদের চেযারম্যান মো. আবু সুফিয়ান, মনসুর নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। নাগরিক প্লাটফর্মের পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন, রেডিও পল্লি কন্ঠ সিনিয়র স্টেশন ম্যনেজার মো. মেহেদি হাসান, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, সাংবাদিক আকমল হোসেন নিপু প্রমুখ।
মৌলভীবাজার জেলার প্রেক্ষাপট ও জনগনের প্রত্যাশা সংক্রান্ত বিষয়ে উপস্থাপনা করেন সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর (রুপান্তর) হাসান তারেক। সুচনা বক্তব্য রাখেন রুপান্তরের জেলা সমন্বয়কারী মুনজিলা। জুড়ি উপজেলা যুব ফোরামের আহবায়ক সেলিনা আক্তার। উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার যুবফোরামের সদস্য লিটন গঞ্জুসহ জেলার সাতটি উপজেলার যুব ফোরামের আহবায়ক এবং যুগ্ম আহবায়কদের ছিলেন।
সভায় বক্তারা বলেন, যুব ফোরামের সদস্যরা স্বেচ্ছাসেবী হিসাবে নিজ নিজ উপজেলায় শান্তি ও সম্প্রীতি সুরক্ষায় উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা , বিগত উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে যাহাতে কোন সহিংস ঘটনা না ঘটে সেজন্য যুব ফোরামের পক্ষ থেকে যে প্রচারণা ও নিবাচর্নী প্রার্থীদের সাথে সংলাপ কার্যক্রম করেন তা প্রশংসার দাবি রাখেন। যুবদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাধারণ, সামাজিক মূল্যবোধ, সাম্প্রদায়িক স¤প্রীতিরক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠন ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহনের মাধ্যমে নেতৃত্ব বিকাশে দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে জন প্রতিনিধিরা এগিয়ে আসবে এবং যুব ফোরামের সদস্যদের সকল প্রকার কাজে সহযোগিতা করবে বলে অঙ্গীকার করেন ।
প্রসঙ্গত আস্থা” প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) এর আর্থিক সহযোগিতায় রূপান্তর দেশের ১৮টি জেলার ১৪৭টি উপজেলায় তাদের কার্যক্রম বাস্তবায়ন করছে।

Tag :
About Author Information

Sirajul Islam

জনপ্রতিনিধিদের সাথে নাগরিক ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত

Update Time : 11:15:19 am, Tuesday, 25 June 2024