5:11 am, Thursday, 23 July 2026

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।

আজ রোববার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

ধারণা করা হচ্ছে, খালেদা জিয়ার করোনা রিপোর্ট নিয়ে দিনভর যেসব ঘটনা ঘটেছে তা খোলাসা করতেই এ সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা আলমগীর।

এর আগে সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে খালেদা জিয়ার করোনা রিপোর্ট পজিটিভের সংবাদ প্রকাশ হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মামুন বাংলানিউজকে বলেন, খালেদা জিয়ার করোনার নমুনা নেওয়া হয়নি। তার করোনা পজিটিভ বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়।

তবে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রগুলো খালেদা জিয়ার করোনা পজিটিভ বলে জানায়।

Tag :
About Author Information

Sirajul Islam

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল

Update Time : 10:31:06 am, Sunday, 11 April 2021