প্রনীত রঞ্জন দেবনাথ :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল ৪ টায় কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম এর বাসভবনের সম্মুখে উপজেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য মিনারুন্নাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সহ সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. সানোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট রোকসানা আক্তার, সহ দপ্তর সম্পাদক হামিদুর রহমান চৌধুরী বাবর, সদস্য রাসেল মতলিব তরফদার, মহিলা আওয়ামীলীগ সদস্য রুবিনা আক্তার প্রমুখ। পরে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
9:04 am, Thursday, 14 May 2026
News Title :
জাতীয় শোক দিবস উপলক্ষে কমলগঞ্জে মহিলা আওয়ামীলীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:24:15 pm, Tuesday, 31 August 2021
- 958 Time View
Tag :
Popular Post


























