অনলাইন ডেস্ক :: সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী।আজ শনিবার বেলা আড়াইটায় রাজধানীর বাড্ডা সুবাস্ত ভ্যালির সামনের সড়ক থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। সেখানে উপস্থিত আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। এরপর শুরু হয় পদযাত্রা।পদযাত্রায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সুবাস্ত ভ্যালি মার্কেটের সামনে অস্থায়ী মঞ্চের পাশে জড়ো হন নেতাকর্মীরা। তাদের হাতে রয়েছে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসনের ছবি সম্বলিত ব্যানার। এই সময় তাদের খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তি ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে।অন্যদিকে বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাড্ডার সুবাস্তু ভ্যালি থেকে শুরু হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি।
11:43 am, Wednesday, 22 April 2026
News Title :
বিএনপির পদযাত্রা শুরু
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:59:18 am, Saturday, 28 January 2023
- 382 Time View
Tag :
Popular Post

























