1:56 am, Thursday, 23 July 2026

জুলাই হত্যা মামলার আসামির সঙ্গে শাকিবের আড্ডা

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি নিউইয়র্কে জুলাই হত্যা মামলার আসামি আশরাফুল আলম খোকনের সঙ্গে তার একটি ছবি প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে।

থাইল্যান্ডে ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করে যুক্তরাষ্ট্রে যান শাকিব। সেখানে লং আইল্যান্ডের একটি রেস্টুরেন্টে শেখ হাসিনার সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি খোকনের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ উপভোগ করেন তিনি।

ওই সময়ের ছবি খোকন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন।
আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে জুলাই গণহত্যা ও অন্যান্য অভিযোগে মামলা রয়েছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে বিভিন্ন সময়ে শাকিব খানের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও আলোচনা হয়েছে।

২০১৮ সালের জাতীয় নির্বাচন ঘিরে আওয়ামী লীগের পক্ষে প্রচারণামূলক একটি ভিডিও তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের পেজে প্রকাশ হয়েছিল বলে উল্লেখ করা হয়। সেটি পরবর্তী পাঁচ বছর তার পেইজের ওয়ালে শোভা পেলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর তা সরিয়ে ফেলা হয়।
এ ছাড়া রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে শাকিব খানের যোগাযোগ নিয়েও নানা আলোচনা রয়েছে। এসব বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও এ অভিনেতার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
About Author Information

Sirajul Islam

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জুলাই হত্যা মামলার আসামির সঙ্গে শাকিবের আড্ডা

Update Time : 08:56:16 am, Wednesday, 22 July 2026