1:57 am, Thursday, 23 July 2026

ইনফান্তিনোর সময় শেষ, ফিফা ফুটবল ধ্বংস করছে: লা লিগা সভাপতি

ডেস্ক রিপোর্ট : স্প্যানিশ ফুটবল লিগের (লা লিগা) সভাপতি হাভিয়ের তেবাস ২০৩০ সালে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের আলোচনার বিষয়ে ফিফাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিযুক্ত করেছেন। একটি ইতালীয় ক্রীড়া দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কড়া মন্তব্য করেন।

মঙ্গলবার ‘লা গাজ্জেত্তা দেলো স্পোর্ত’-এ প্রকাশিত ওই সাক্ষাৎকারে তেবাস সরাসরি বলেন যে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সময় এখন ‘শেষ’ হয়ে গেছে।

তিনি ফিফার নেতৃত্ব নির্বাচনের পদ্ধতির কঠোর সমালোচনা করে একে একটি ‘মৌলিকভাবে ত্রুটিপূর্ণ’ ব্যবস্থা হিসেবে অভিহিত করেন।

তার মতে, এই ব্যবস্থার কারণেই ইনফান্তিনো এক দশক ধরে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে জেঁকে বসে আছেন।
তেবাস বলেন, ‘ফুটবল শিল্প মানেই শুধু বিশ্বকাপ নয়, এটি যত গুরুত্বপূর্ণই হোক না কেন।

তারা এই ফুটবল শিল্পকে ধ্বংস করে দিচ্ছে; যা হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে, মাত্র ৪০ দিনের একটি ইভেন্টের জন্য যেখানে খুব অল্প সংখ্যক খেলোয়াড় অংশ নেয়।’
উল্লেখ্য, গত জুনে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ইনফান্তিনো ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপের জন্য ‘৬৪ দলে সম্প্রসারণের আলোচনার’ কথা উল্লেখ করেছিলেন।

২০৩০ বিশ্বকাপটি মূলত স্পেন, পর্তুগাল এবং মরক্কোতে অনুষ্ঠিত হবে, তবে বিশেষ সম্মানে কিছু ম্যাচ প্যারাগুয়ে, উরুগুয়ে ও আর্জেন্টিনাতেও আয়োজন করা হবে।
এ বিষয়ে তেবাস যোগ করেন, ‘আমরা বারবার প্রতিযোগিতার ক্যালেন্ডার বা সূচি নিয়ে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। আর এখন তারা ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে চায়! অথচ ঘরোয়া লিগগুলোই আসলে এই খেলাটিকে বাঁচিয়ে রেখেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের জাতীয় দলের ম্যাচের সংখ্যা কমানো দরকার এবং ঘরোয়া ফুটবলের সুরক্ষায় সব স্তরে আরও ভালো ব্যবস্থা নেওয়া উচিত। তারা এটি বুঝতে পারছে না এবং দায়িত্বজ্ঞানহীনভাবে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে।’

লা লিগা সভাপতির এমন গুরুতর অভিযোগের প্রেক্ষিতে ফিফার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tag :
About Author Information

Sirajul Islam

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

ইনফান্তিনোর সময় শেষ, ফিফা ফুটবল ধ্বংস করছে: লা লিগা সভাপতি

Update Time : 09:26:42 am, Wednesday, 22 July 2026