অদ্য ২১ জুলাই ২০২৬ (মঙ্গলবার) বিকাল ৫:৩০ ঘটিকায় এনআরবি ব্যাংক পিএলসি, মৌলভীবাজার শাখার উদ্যোগে নতুন ও বিদ্যমান গ্রাহকদের অংশগ্রহণে এক গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা, আমানত ও ঋণ সুবিধা, ডিজিটাল ব্যাংকিং, গ্রাহকসেবা এবং সর্বাধুনিক আর্থিক সমাধান সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করা হয়। পাশাপাশি বাংলা QR-এর বিভিন্ন সুবিধা, ক্যাশলেস
লেনদেনের সহজ পদ্ধতি, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা এবং এর ব্যবহারিক দিক নিয়ে গ্রাহকদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবি ব্যাংক পিএলসি, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক জনাব মো. সাজ্জাদুর রহমান পিন্টু। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যবসায়ী, সম্মানিত গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় পর্বে উপস্থিত গ্রাহকবৃন্দ ব্যাংকের সেবার মানোন্নয়নে বিভিন্ন মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আরও উন্নত, প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এনআরবি ব্যাংক পিএলসি ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা, সন্তুষ্টি ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এ ধরনের গ্রাহক সমাবেশ ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন অব্যাহত রাখবে।

এনামুল হক আলম বার্তা সম্পাদক 

























