12:55 am, Friday, 25 September 2026

জাপাকে ২৬ ও অন্য শরিকদের ৬টি আসন ছেড়ে দিল আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট::জাতীয় পার্টিকে ২৬টিসহ শরিকদের মোট ৩২টি আসনে আওয়ামী লীগ ছাড় দিয়েছে বলে জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

আজ রোববার বিকেল ৪টার দিকে আগারগাঁওয়ে ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের মিত্রদের সঙ্গে জোটভুক্ত হয়ে নির্বাচন করছি আমরা। আওয়ামী লীগ ২৯৮টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। যাচাই-বাছাই শেষে ৫টি আসনের মনোনয়ন বাতিল হয়েছে।

তিনি বলেন, জাতীয় পার্টিকে ২৬টি এবং শরিকদের ৬টি আসন ছেড়ে দিয়েছি। বাকিগুলোতে আমাদের প্রার্থীরা নির্বাচন করবেন।

এর আগে রোববার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০মিনিটে ইসি সচিব মো. জাহাংগীর আলমের কক্ষে প্রবেশ করেন বিপ্লব বড়ুয়া। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।

Tag :
About Author Information

Sirajul Islam

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

জাপাকে ২৬ ও অন্য শরিকদের ৬টি আসন ছেড়ে দিল আওয়ামী লীগ

Update Time : 01:06:40 pm, Sunday, 17 December 2023