9:02 pm, Thursday, 21 May 2026

কমলগঞ্জে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে ১,০৮২ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল ১১টায় আলীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নিরঞ্জনা আক্তার হেনা।
চাল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, আব্দুল আহাদ, ইউপি সদস্য হায়দার আলী, কবিরুন বেগম, আব্দুর রশীদ এবং সত্যজিত সিংহ প্রমুখ।
স্থানীয় প্রশাসন জানায়, সরকারি বরাদ্দ অনুযায়ী এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান থাকবে এবং হতদরিদ্র পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

কমলগঞ্জে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

Update Time : 01:03:51 pm, Wednesday, 28 May 2025