3:10 pm, Thursday, 9 April 2026

জামায়াত কর্মীদের বিরুদ্ধে অভিযোগ বিএনপি নেতার চোখ উপড়ে ফেলার

অনলাইন ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে ইউনিয়ন বিএনপির সভাপতির ডান চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ‘বগুড়া-৪’ আসনের বিএনপি প্রার্থী মোশাররফ হোসেন। এদিকে, বিকেলে পাল্টা সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ অস্বীকার করেছে জামায়াত ইসলামী।
সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী মোশাররফ হোসেন বলেন, গত রাতে নন্দীগ্রামের পানশুন এলাকায় জামায়াত নেতাকর্মীরা ভোটারদের মাঝে টাকা বিতরণের জন্য একটি বাড়িতে অবস্থান নেয়। খবরটি জানতে পেরে সেখানে যায় বিএনপি প্রার্থীর সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা। সেখান থেকে শালথা মাঝগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হোসেন ও জামায়াতের একজনকে আটকের পর পুলিশে খবর দেওয়া হয়।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জামায়াতের স্থানীয় আরও নেতাকর্মী এবং একই আসনের দাঁড়িপাল্লা প্রার্থীর সমর্থকরা সেখানে গিয়ে হামলা চালায়। এসময় ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুদ রানাসহ কয়েকজনকে মারধর করা হয়। উপড়ে ফেলা হয় মাসুদ রানার ডান চোখ, ছিনিয়ে নেয়া হয় আটককৃত দুজনকে। ভাঙচুর করা হয় কয়েকটি বাড়িঘর। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় বলেও জানান তিনি।
তবে এই ঘটনায় পাল্টা সংবাদ সম্মেলন করেন বগুড়া-৪ আসনের জামায়াত প্রার্থী ড. মুস্তফা ফয়সাল পারভেজ। বিএনপির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, হামলার সাথে জামায়াতের কেউ জড়িত নয়। উল্টো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ করেন তিনি।
এদিকে ছেলের চোখ উপড়ে ফেলার খবরে দুপুরে স্ট্রোক করে মারা গেছেন মাসুদ রানার মা মাজেদা বেগম। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

আল্লু অর্জুনের সম্পদের পরিমাণ কত?

জামায়াত কর্মীদের বিরুদ্ধে অভিযোগ বিএনপি নেতার চোখ উপড়ে ফেলার

Update Time : 03:21:24 pm, Tuesday, 10 February 2026