11:09 am, Friday, 4 September 2026

আইনজীবীকে তুলে নিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার মামলায় জামায়াতকর্মী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরে সাবেক শিক্ষক, আইনজীবীকে তুলে নিয়ে শিক্ষার্থীদের ফরম পূরণের টাকা ছিনিয়ে নেওয়ার মামলায় এক জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ।
গ্রেপ্তার তুষার লক্ষ্মীপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ভেন্ডার বাড়ির বাহার উদ্দিনের ছেলে।
তুষার নিজেকে জামায়াতের লক্ষ্মীপুর শহর যুব বিভাগের সহপ্রচার সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও জামায়াতের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়ে তাকে সক্রিয় থাকতে দেখা গেছে।
তবে তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির মহসিন কবির মুরাদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আবুল হোসেন শহরের একটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বালিকা বিদ্যা নিকেতনের সাবেক প্রধান শিক্ষক।
২০২৫ সালের ১৫ মে তুষারসহ প্রায় ১০ জন শহরের বাগবাড়ি এলাকা থেকে আবুল হোসেনকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে তার কাছে থাকা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফরম পূরণের এক লাখ ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পুলিশের ভাষ্য, ওই টাকা নেওয়ার পরও আবুল হোসেনের কাছে আরও পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে না চাইলে তাকে মারধর ও ভয়ভীতি দেখানো হয়। পরে তাকে বালিকা বিদ্যা নিকেতন এলাকায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় আইনজীবীর স্ত্রী হাছিনা আক্তার ১৬ মে সদর মডেল থানায় মামলা করেন। মামলাটির এজাহারভুক্ত আসামি তুষার।
আবুল হোসেন বলেন, “তুষার আমাকে অপহরণ করেছে। টাকাও নিয়েছে। সে আমার ১০ লাখ টাকার মতো ক্ষতি করেছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমি তার শাস্তি চাই। ওসি ওয়াহিদ পারভেজ বলেন, তুষার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রবীনআইনজীবী, বর্ষীয়ান সাংবাদিক কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব দূর্নীতি দমন কমিশন দুদকের পিপি নিযুক্তঃ বিভিন্ন মহলের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন

আইনজীবীকে তুলে নিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার মামলায় জামায়াতকর্মী গ্রেপ্তার

Update Time : 01:53:38 pm, Thursday, 3 September 2026