স্টাফ রিপোটার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গান্ধাইল সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১হাজার ৭শ ৭০পিস ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় অপর মাদক কারবারি পালিয়ে যায়।
বিজিবি ৫২ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল পাঁচটার দিকে বড়লেখা উপজেলার গান্ধাইল সীমান্তে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালানোর চেষ্টা করে।
এসময় টহল দল ঘটনাস্থল থেকে দুইজন মাদক কারবারি আটক করে। তারা হচ্ছে গান্ধাইল গ্রামের মো. আব্দুল কাদির ও ইমরান হোসেন। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১হাজার ৭শ ৭০পিস ইয়াবা ট্যাবলেট।

নিজস্ব প্রতিবেদক 























