12:50 am, Sunday, 7 June 2026

অবশেষে সেই রহস্যময়ীকে প্রকাশ্যে আনলেন সালমান খান

ডেস্ক রিপোর্ট : বলিউড ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমানের প্রেমের কথা বলিপাড়ায় সকলেরই জানা। ক্যাটরিনার সঙ্গে প্রেম ভাঙার পর লুলিয়া ভান্তুরের সঙ্গে প্রেমে জড়ান সালমান। তবে সেই প্রেমও ভেঙেছে বলে গুঞ্জন আছে। মাঝে তার নাম জড়িয়েছিল পূজা হেগড়ের সঙ্গে।

তবে সেই জল্পনা উড়িয়ে দেন অভিনেতা। সম্প্রতি এক রহস্যময়ীর সঙ্গে তার ছবি ঘিরে নতুন জল্পনা এখন তুঙ্গে। কবে বিয়ে করবেন সালমান খান। তবে অভিনেতার সঙ্গে ছবিতে রহস্যময়ীর মুখ দেখা যায়নি। অবশেষে সেই রহস্যময়ীকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা সালমান খান।

সোমবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ সেই রহস্যময়ীর সঙ্গে পরিচয় করালেন বলিউড ভাইজান। আসলে সেই রহস্যময়ী নারী আর কেউ নন, সালমানের বোনের মেয়ে আলিজা অগ্নিহোত্রী। মূলত আলিজাকে সঙ্গে নিয়েই বিয়িং হিউম্যানের মেয়েদের পোশাক লঞ্চ করলেন সালমান খান। আর সালমানের পোস্ট করা একটি ছবিতে তাদের দুজনকে ডেনিম শার্ট ও প্যান্টে দেখা যায়। আর অন্য ছবিতে দুজনেই কালো রঙের পাফার জ্যাকেট পরেছিলেন।

এ ছাড়া প্রথম ছবির উপর লেখা ছিল, ‘আমার ভালোবাসাকে হ্যালো বলুন। ’ আর দ্বিতীয় ছবিতে লেখা ছিল, ‘আমার ভালোবাসার জন্য ডিজাইন করা হয়েছে। ’

এর আগে রোববার (৮ অক্টোবর) একটি ছবি শেয়ার করেন সালমান। আর সেই ছবিতে লেখেন, ‘আগামীকাল আমার হৃদয়ের একটি অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। ’ এ নিয়েই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা।

আলিজা অগ্নিহোত্রী, যিনি ভাইজানের বড় বোন আরভিরা খান ও অভিনেতা-প্রযোজক অতুল অগ্নিহোত্রীর মেয়ে। ‘ফারে’ ছবি দিয়েই আলিজা বলিউডে পা রাখতে চলেছেন। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে ‘ফারে’।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

অবশেষে সেই রহস্যময়ীকে প্রকাশ্যে আনলেন সালমান খান

Update Time : 07:06:16 am, Tuesday, 10 October 2023