5:38 am, Friday, 6 November 2026

রাজনৈতিক টানাপোড়েন, ভারতের বাংলাদেশ সফর নিয়ে ঘোর অনিশ্চয়তা

ডেস্ক রিপোর্ট : সেপ্টেম্বরে বাংলাদেশে ভারতের আসন্ন সফর নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়তে পারে ক্রিকেটেও।

বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত সময়ে সিরিজ আয়োজন কঠিন হয়ে পড়লেও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বিসিবির ভেতরেও উদ্বেগ তৈরি হয়েছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ডের কর্মকর্তারা এখনো শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি বদলানোর আশা করছেন। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা!
গত ৫ আগস্ট দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের কয়েকজন সদস্য ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন নতুন মাত্রা যোগ হয়।

এর পরদিন বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়।
এই পরিস্থিতিতে সেপ্টেম্বরে ভারতের সফর নিয়ে বিসিবির একাধিক কর্মকর্তা সংশয়ে পড়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ক্রিকবাজকে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর সিরিজটি নির্ধারিত সূচি অনুযায়ী হবে কি না, তা নিয়ে তিনি নিজেও সন্দিহান।
তিনি বলেন, ‘সাম্প্রতিক সব ঘটনার পর এই সিরিজ নিয়ে আমি সন্দিহান। আমার মনে হয় না অন্যপক্ষ থেকে (সিরিজ নিয়ে) কোনো সাড়া পাব। সত্যি কথা বলতে, এটি ২৮ আগস্টের মধ্যে হওয়ার কথা ছিল, আমাদের হাতে আর কতদিন আছে?’

যদিও বিসিবির ওই কর্মকর্তার মতে সিরিজটি আয়োজনের জন্য বোর্ডের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, ‘আমার মনে হয় না (সিরিজটি পরিকল্পনামতো এগোবে)। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু এখন এটি আমাদের সবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।’

এর আগে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়েও বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছিল। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেই বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছিল বাংলাদেশ।

তবে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি বদলানোর আশা তৈরি হয়েছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কও স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছিল। বিসিবি সভাপতি তামিম ইকবালও ভারতকে আতিথেয়তা দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন। সফরটি হলে ক্রিকেটীয় দিকের পাশাপাশি আর্থিকভাবেও বিসিবির লাভবান হওয়ার কথা। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সেই পরিকল্পনাই এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

এখনও সিরিজ বাতিলের আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তাই পরিস্থিতি বদলানোর আশাতেই আপাতত অপেক্ষা করছে বিসিবি। শেষ পর্যন্ত দুই দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সফরটি নিয়ে নতুন করে আশার আলো দেখা যেতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে সিরিজটি হওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

রাজনৈতিক টানাপোড়েন, ভারতের বাংলাদেশ সফর নিয়ে ঘোর অনিশ্চয়তা

Update Time : 08:10:50 am, Sunday, 9 August 2026