9:04 am, Wednesday, 24 June 2026

নির্বাচন পরিচালনায় সরকার কখনো প্রভাব বিস্তার করেনি: কাদের

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, নির্বাচন পরিচালনার কাজে সরকার কখনোই নির্বাচন কমিশনের (ইসি) ওপর প্রভাব বিস্তার করেনি। সোমবার (১৪ ফেক্রয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ সব কথা জানান।

বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখতে বদ্ধপরিকর। সুতরাং নির্বাচন পরিচালনার কাজে সরকারের পক্ষ থেকে কখনোই ইসির ওপর প্রভাব বিস্তার করা হয়নি, হবেও না। বরং সরকারের পক্ষ থেকে সর্বদাই ইসিকে দায়িত্ব পালনে সহযোগিতা করা হয়ে থাকে।

অন্যদিকে দেশবাসী প্রত্যক্ষ করেছে, বিএনপির শাসনামলে ক্ষমতা পাকা-পোক্ত করার জন্য কীভাবে প্রভাব খাটিয়ে ইসিকে যথেচ্ছাভাবে ব্যবহার করা হয়েছে। ক্ষমতাকে নিরঙ্কুশ করতে মাগুরা ও মিরপুর উপ-নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভূতপূর্ব ঘটনার জন্ম দেয় তারা।

গণবিরোধী অবস্থান নিয়ে অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলের লক্ষ্যে বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন যে নির্বাচন করেছিল তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের সমুজ্জল স্মৃতির পাতায় একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত আছে।

তিনি ইসি ও সার্চ কমিটি নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনমনে ধোয়াশা সৃষ্টির লক্ষ্যে প্রতিনিয়ত এনিয়ে নির্লজ্জ মিথ্যাচার ও বিভ্রান্তিকর মন্তব্য করে চলেছেন। অথচ আমরা সবাই জানি, নির্বাচন অনুষ্ঠান ইসির কাজ।

ইসি দেশের সংবিধান ও প্রচলিত আইনের মধ্য থেকেই নির্বাচন পরিচালনা করে থাকে। নির্বাচনের সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ইসির অধীনে থাকে। কোন দল বা সরকার নির্বাচন পরিচালনা করে না ৷ নির্বাচনকালীন সরকার শুধুমাত্র তাদের রুটিন ওর্য়াক করে থাকে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

নির্বাচন পরিচালনায় সরকার কখনো প্রভাব বিস্তার করেনি: কাদের

Update Time : 12:10:21 pm, Monday, 14 February 2022