: বিশেষ প্রতিনিধি: বৃহত্তর সিলেটের বর্ষীয়ান আইনজীবী, খ্যাতিমান কলামিষ্ট, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব দূর্নীতি দমন কমিশন “দুদক, মৌলভীবাজার জেলার পাবলিক প্রসিকিউটার পিপি” নিযুক্ত হয়েছেন। ইতি পূর্বেও তিনি সততা সুনামের সাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সরকারামলে মৌলভীবাজার জেলার পিপির দায়িত্ব পালন করে সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছিলেন। মহামান্য হাই কোর্ট বারে তালিকা ভূক্ত সিনিওর আইনজীবী এডভোকেট মুজিব ছয় মেয়াদে জেলা বারের সভাপতি/ সম্পাদক এবং এক মেয়াদে আহŸায়ক এর গুরু দায়িত্ব পালন করেন। সাংবাদিক হিসাবে তিনি দীর্ঘ কাল মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি/সম্পাকের দায়িত্ব পালন করেন। মৌলভীবাজার জেলার নিয়মিত প্রকাশিত দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।বহু গ্রহ্ণপ্রনেতা গ্রহ্ণকার মুজিবুর রহমান মুজিবের বিশাল গবেষনা গ্রহ্ণ “এ প্রজন্মের প্রিয় নেতা তারেক রহমানঃ পুস্পিতা শুভেচ্ছা”পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। সত্তরোর্ধ্ব এডভোকেট মুজিবুর রহমান মুজিব লিখনে বলনে এখনও প্রানবন্ত। একজন নির্ভীক নির্লোভ জিয়ার সৈনিক “দুদকের” দায়িত্ব প্রাপ্তিতে আইনজীবী সাংবাদিক মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি মহান আল্লাহর রহমত ও সংশ্লিষ্ট সকলের সংযোগিতা কামনা করেছেন।
11:11 am, Friday, 4 September 2026
News Title :
প্রবীনআইনজীবী, বর্ষীয়ান সাংবাদিক কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব দূর্নীতি দমন কমিশন দুদকের পিপি নিযুক্তঃ বিভিন্ন মহলের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 03:44:51 pm, Thursday, 3 September 2026
- 146 Time View
Tag :
Popular Post

























