2:51 pm, Friday, 6 November 2026

আমার লাইফে তো এই ভদ্রমহিলার কোনো অস্তিত্ব নাই: শাকিব

ডেস্ক রিপোর্ট::চিত্রনায়িকা শবনম বুবলী। সুপারস্টার শাকিব খানের হাত ধরেই সিনেমায় অভিষেক হয় এই অভিনেত্রীর। এরপর দু’জনের প্রেম-বিয়ে-বাচ্চা, অবশেষে একে অন্যে যেন শত্রুতে পরিণত হলো। কেউ কাউকে যেন ছাড় দিতে চাচ্ছেন না।

একে অপরের অভিযোগ-পাল্টা অভিযোগে স্যোশাল মিডিয়া উত্তাল। গতকাল আরও একবার বুবলীকে বিস্ফোরক মন্তব্য করলেন চিত্রনায়ক শাকিব খান। সম্পর্কে এই নায়িকার সন্তানের বাবা তিনি। কিন্তু শাকিবের দাবি, বর্তমানে তার জীবনে বুবলীর কোনো অস্তিত্ব নেই।

সম্প্রতি গানবাংলা টেলিভিশন চ্যানেলের কর্ণধার কৌশিক হাসান তাপসের সঙ্গে শবনম বুবলীর প্রেমের গুঞ্জন উঠে। তাপসের স্ত্রী ফারজানা মুন্নি এক ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানান। এরপর তার আর অপু বিশ্বাসের একটি কলরেকর্ড ফাঁস হয়। সে সময় ভারতে বারাণসিতে প্যানইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র শুটিং করছিলেন শাকিব খান। কাজের ব্যস্ততার মাঝেও তিনি শুনেছেন এসব ঘটনা। কিন্তু তখন মুখ খোলেননি। তবে দেশে ফেরার সপ্তাহ খানেক পর এ নিয়ে একটি টিভি চ্যানেলে মুখ খুললেন অভিনেতা।

শাকিব বলেন, ‘কথাগুলো বলতে চাই না। বললেও আমার নিজের কাছে নিজেকে খুব লজ্জিত মনে করব। অপমানিত মনে করব। মুন্নী ভাবিকে আমি যত স্ট্রং পারসোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো মানুষকে আমি এত অসহায়ভাবে আশা করিনি। আর এমন একটা মানুষকে নিয়ে কথা, যার সঙ্গে একটা সময় আমার সম্পর্ক ছিল। মুন্নী ভাবির অডিও আমি শুনেছি এবং আমাকেও যা বলেছেন, এটা আমি আশা করিনি। কখন কার রূপ যে মিডিয়াতে চেঞ্জ হয়, বলা যায় না। এনিওয়ে, এটা আমার কোনো ম্যাটার না। এই ব্যাপারে আমি জড়াতেও চাই না। ’

তিনি বলেন, ‘আমার জীবনে যে মানুষের কোনো অস্তিত্ব নেই, তাকে (বুবলী) নিয়ে আমি কথা বলতেই চাই না। যার সঙ্গে আমার সম্পর্ক নেই, তাকে নিয়ে অনধিকার চর্চা কেন করতে যাব! আমার তো কোনো দরকার নেই। অনেকে হয়ত মনে করছে, আমার সঙ্গে তার (বুবলী) কিছু একটা সম্পর্ক আছে। শাকিবকে বললে হয়ত এর কোনো সলিউশন হবে। হয়ত কোনো হোপ নিয়ে বলেছে। কিন্তু আমি বলেছি, আমার লাইফে তো এই ভদ্রমহিলার কোনো অস্তিত্ব নাই। তার ব্যাপারে আমাকে বলে কোনো লাভ নাই। ’

এর আগেও অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে জানালেন শাকিব। সেসব সাবধানও করেছিলেন কয়েকবার। এমনকি কিছু ক্ষেত্রে দোষ নিজের কাঁধেও নিয়ে চুপ করে ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

আমার লাইফে তো এই ভদ্রমহিলার কোনো অস্তিত্ব নাই: শাকিব

Update Time : 07:40:53 am, Tuesday, 5 December 2023