স্টাফ রিপোর্টার : বড়লেখা উপজেলার আদমপুর গ্রামের কতিপয় প্রভাবশালী কর্তৃক প্রবাসী আব্দুস ছালামের জায়গা-জমি জবর দখলের পায়তারা চালানোর অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি বসতবাড়ির ফটকে তারা বাঁশের বেড়ে দিলে পুলিশ গিয়ে তা অপসারণ করেছে। এব্যাপারে প্রবাসীর সাধারণ ডায়রির প্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর পুলিশ জবর দখলকারীদের বিরুদ্ধে আদালতে নন এফআইআর প্রশিকিউশন দাখিল করেছে।
জানা গেছে, উপজেলার আদমপুর গ্রামের প্রবাসী আব্দুস ছালামের সাথে প্রভাবশালী প্রতিবেশিদের জায়গা জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব-বিরোধ চলছিল। এর জেরে গত ৬ আগষ্ট সকালে প্রভাবশালী সাবেক ইউপি মেম্বার ছলিম উদ্দিন, আজিজুর রহমান, বদরুল ইসলাম, শাহিন আহমদ, আব্দুস সহিদ, অলিদ আহমদ, রবিউল ইসলাম প্রমুখ প্রবাসী ছালামের ভোগদখলিয় ভুমির উপর লাগানো বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে ফেলে। গাছ কাটায়
প্রতিবাদ-বাধা দেওয়ায় প্রভাবশালীরা দা, শাবল ও লাঠিসোটা নিয়ে প্রবাসীর উপর হামলার চেষ্টা
চালায়। এসময় অন্যান্য প্রতিবেশিরা এগিয়ে গিয়ে তাকে রক্ষা করেন। এরপর বিবাদীরা জোরপূর্বক প্রবাসী আব্দুস ছালামের বাড়ির ফটকে বাঁশের বেড়া দিয়ে তাদেরকে (প্রবাসীর পরিবার) অবরুদ্ধ করে রাখে। বেড়া সরানোর চেষ্টা করলে প্রবাসীসহ তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তা অপসারণ করে। এব্যাপারে ভুক্তভোগী প্রবাসী ঘটনার নেতৃত্বদানকারী সাবেক ইউপি মেম্বার ছলিম উদ্দিনকে প্রধান আসামী করে ১১ জনের বিরুদ্ধে থানায় জিডি করেন।
বড়লেখা থানার এসআই নজরুল ইসলাম জানান, প্রবাসীর জিডির প্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর বিবাদীদের বিরুদ্ধে আদালতে নন এফআইআর প্রশিকিউশন দাখিল করেছেন।
4:52 am, Wednesday, 28 October 2026
News Title :
জায়গা জমি জবর-দখলের পায়তারা: বড়লেখায় প্রবাসীর বসতবাড়ির ফটকে বেড়া, পুলিশের নন এফআইআর
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:25:08 pm, Sunday, 9 October 2022
- 543 Time View
Tag :
Popular Post




























