4:46 pm, Wednesday, 13 May 2026

জুড়ীতে রেজিস্ট্রি সেবা আধুনিকায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে কর্মচারী, দলিল লেখক ও নকলনবিশগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নে অবস্থিত সাব-রেজিস্ট্রার এর অস্থায়ী কার্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রশিক্ষণ প্রদান করেন সাবরেজিস্ট্রার মো. হাবিবুর রহমান। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন- বড়লেখা সাবরেজিস্ট্রার মো. সাইফুল আলম।

প্রশিক্ষণ কর্মশালায় জুড়ী দলিল লেখক সমিতির সভাপতি ছানাওয়ার আলী, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, অফিসের প্রধান সহকারী মনোজ কান্তি কর, মোহরার আয়েশা আক্তারসহ সাব-রেজিস্ট্রার অফিসের সকল দলিল লেখক, কর্মকর্তা কর্মচারি ও নকলনবীশবৃন্দ অংশগ্রহন করেন।

কর্মশালায় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০, হিন্দু আইন ও উত্তরাধিকার বিষয় সহ দলিলের মানোন্নয়ন ও বিভিন্ন রেজিস্ট্রেশন আইন সম্পর্কে অবহিত করা হয়।

জুড়ী সাবরেজিস্ট্রার কার্যালয়ের সাব-রেজিস্ট্রার মো. হাবিবুর রহমান জানান, রেজিস্ট্রি সেবা আধুনিকায়ন ও জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করা হয়। সরকারের অত্যন্ত প্রাচীন ও গুরুত্বপূর্ণ বিভাগ হলো রেজিস্ট্রেশন বিভাগ। ইতিমধ্যে আধুনিকতার ছোঁয়া লেগেছে জমি নিবন্ধন পদ্ধতিতে। এ উপজেলার যারা দলিল লেখক আছেন তাদের কোনো প্রশিক্ষণ পূর্বে দেয়া হয়নি। এখন থেকে নিয়মিত প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

জুড়ীতে রেজিস্ট্রি সেবা আধুনিকায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

Update Time : 12:30:32 pm, Thursday, 16 June 2022