জুড়ী প্রতিনিধি :: জুড়ী উপজেলার জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র, বিদ্যালয়ের ১ম বিসিএস কর্মকর্তা, বর্তমানে যুক্তরাজ্যের বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিদ্যালয়ের পক্ষ থেকে ৩১ মে মঙ্গলবার বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ফয়েজ আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি,যুক্তরাজ্যের লন্ডন ইসলিংকন স্কুলের গর্ভনর,বিসিএসের সাবেক কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকির আহমদ কালা, বিদ্যালয়ের দাতা সদস্য সফর আলী,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম শামীম,ইউপি সদস্য জাকির মনির, আজাদ মিয়া, মহিলা সদস্য রুসনা বেগম,সাবেক ইউপি সদস্য মহেষ দাস,অবসরপ্রাপ্ত উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পীষুস দাস,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল রানা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক এম রাজু আহমদ, অজয় দাস, আব্দুল আহাদ তারা, আতিকুর রহমান, ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম,সাবেক শিক্ষার্থী তাজ উদ্দিন,মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
10:48 am, Wednesday, 22 April 2026
News Title :
জুড়ীতে সাবেক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:34:39 am, Tuesday, 31 May 2022
- 580 Time View
Tag :
Popular Post
























