4:09 am, Wednesday, 22 April 2026

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

ডেস্ক রিপোট:সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৭ মে) দুপুর ১২ টায় জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাঙ এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাটাগাঙ নামক স্থানে জৈন্তাপুর অভিমুখে আসা ৫টি গরু বোঝাই পিকআপ গাড়ীর সাথে সিলেট অভিমুখে যাওয়া ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হন এবং অপর একজন গুরুত্বর আহত হন।নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার হেলিরাই (লুৎমাইল) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নূরুল ইসলাম (৪৫), একই গ্রামের মৃত ইউছুফ মিয়ার ছেলে ছায়াদ আহমদ(৩৫)। আহত পিকআপ চালক উপজেলার তেলিজুরী গ্রামের রায়হান (৪০)।জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়াল সিলেটভিউকে জানান, ঘটনাস্থল থেকে নিহত দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে আহত অপর একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

Update Time : 11:58:10 am, Wednesday, 17 May 2023