অনলাইন ডেস্ক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) সোমবার দিনের প্রথম ম্যাচে লড়তে যাচ্ছে রংপুর রাইডার্স ও ঢাকা ডমিনেটরস। ইতোমধ্যে টসও অনুষ্ঠিত হয়েছে।এদিন প্রথমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে ব্যাটিংয়ে নামবেন সৌম্য সরকার-নাসির হোসেনরা।পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে ঢাকা। আজ যদি জিততে না পারে তাহলে আর সম্ভাবনা হয়তো তাদের থাকবে না। অর্থাৎ, দ্বিতীয় রাউন্ডে ওঠা খুব কঠিন হয়ে যাবে নাসির হোসেনের দলের জন্য।
অন্যদিকে প্লে অফে খেলার দারুণ সম্ভাবনা রয়েছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সের। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে চতুর্থ স্থানে। আজ জিততে পারলে তৃতীয় স্থানে উঠে যাওয়ারও সুযোগ রয়েছে হয়তো।রংপুর রাইডার্স একাদশ মোহাম্মদ নাইম, রনি তালুকদার, মাহেদী হাসান, শোয়েব মালিক, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নওয়াজ, শামীম হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), রকিবুল হাসান, হারিস রউফ ও হাসান মাহমুদ।ঢাকা ডমিনেটরস একাদশ সৌম্য সরকার, মিজানুর রহমান, উসমান গনি, মোহাম্মদ মিঠুন, অ্যালেক্স ব্লেক, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, সালমান ইরশাদ ও জুবায়ের হোসেন।
11:13 pm, Wednesday, 19 August 2026
News Title :
টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠাল রংপুর
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:27:25 am, Monday, 30 January 2023
- 426 Time View
Tag :
Popular Post
























