12:59 pm, Wednesday, 5 August 2026

টিকিট কেটেও দেশে ফেরেননি ডা. মুরাদ

ডেস্ক রিপোর্ট : মন্ত্রিত্ব আর দলীয় পদ হারানো ডা. মুরাদ হাসান দুবাই থেকে উড়োজাহাজের টিকিট কেটেও দেশে ফেরেননি।

আজ রবিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উড়োজাহাজটি ঢাকায় অবতরণ করলেও তিনি এ ফ্লাইটে আসেননি।

কানাডা ও দুবাই ঢুকতে না পেরে দেশে আসার প্রস্তুতি নিয়েছিলেন ডা. মুরাদ হাসান। এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে সকাল সাড়ে ৮টায় তার ফেরার কথা ছিল ডা. মুরাদের। তার দেশে ফেরার খবরে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা ভিড় করেন। তবে তিনি ওই নির্ধারিত ফ্লাইটে আসেননি।

সূত্র জানায়, তিনি ফ্লাইট পরিবর্তন করে অন্য কোনো ফ্লাইটে ঢাকায় আসতে পারেন। সেক্ষেত্রে রবিবার বিকেলেও ফিরতে পারেন।

ডা. মুরাদ হাসান কানাডার বিমানবন্দরে পৌঁছলে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি। ডা. মুরাদ শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টায় টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। তাকে জানানো হয়, তার সেদেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। এর পর তাকে ফেরত পাঠানো হয়। পরে দুবাইগামী একটি প্লেনে তাকে তুলে দেওয়া হয়।

ডা. মুরাদ হাসান দুবাই ফিরে সংযুক্ত আরব আমিরাতে ঢোকার চেষ্টা করেন। তবে ভিসা না থাকায় তিনি আরব আমিরাতে ঢুকতে পারেননি। পরে তিনি ঢাকায় আসার উদ্দেশ উড়োজাহাজের টিকিট কাটেন।

নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ডা. মুরাদ হাসান প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু

টিকিট কেটেও দেশে ফেরেননি ডা. মুরাদ

Update Time : 06:35:25 am, Sunday, 12 December 2021