4:25 am, Saturday, 24 October 2026

টি-টোয়েন্টি থেকে বিদায় নিচ্ছেন মাহমুদউল্লাহ

ডেস্ক রিপোর্ট :: দিল্লিতে আজ মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি। জানা গেছে, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারত সিরিজেই শেষ হচ্ছে তার টি-টোয়েন্টি ক্যারিয়ার।
২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক। সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত দেশের জার্সি গায়ে সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। আছে ২৩৯৫ রান। যা অবশ্য শেষ দুই ম্যাচে বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে।
সবকিছু ঠিক থাকলে ভারত সিরিজের বাকি দুটি ম্যাচ খেলেই টি-টোয়েন্টিতে থামছেন মাহমুদউল্লাহ। এর আগে এই অলরাউন্ডার টেস্ট ক্রিকেট ছাড়েন গত ২০২১ সালের জুলাইয়ে। যদিও ওয়ানডে ক্রিকেটটা আরো কিছুদিন খেলে যেতে চান তিনি। ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহকে নিয়ে ভারত সিরিজের দল ঘোষণার পর থেকেই শুরু হয় আলোচনা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যেখানে লক্ষ্য, সেখানে মাহমুদউল্লাহর থাকাটা ভালোভাবে নেয়নি অনেকেই। বিশেষ করে পারফরম্যান্সও যখন তার পক্ষে কথা বলে না। যার প্রমাণ শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৭ ম্যাচে ১৫ গড়ে রান ৯৫, স্ট্রাইকরেট তারও কম, মোটে ৯৪! এরপর সুযোগ পেয়ে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও ২ বলে ১ রানের বেশি করতে পারেননি। দলকে বিপদে রেখে ফেরেন সাজঘরে। এখন হয়তো মাহমুদউল্লাহ নিজেও উপলব্ধি করেছেন নিজের বাস্তবতা। ফলে সিদ্ধান্ত নিয়েছেন থেমে যাওয়ার।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার ভাটেরায় স্বৈরাচারের দোসরদের অপতৎপরতা: ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ফেরত উলামা লীগের সাধারণ সম্পাদক সাইফুল সিদ্দেকী সেফুল

টি-টোয়েন্টি থেকে বিদায় নিচ্ছেন মাহমুদউল্লাহ

Update Time : 07:24:03 am, Tuesday, 8 October 2024