3:54 pm, Wednesday, 13 May 2026

টেম্পু-সিএনজি সংঘর্ষে মারা গেলেন এমসি কলেজ শিক্ষার্থী

সিলেট প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ সড়কে টেম্পু-সিএনজি সংঘর্ষে রেদয়ান আহমদ নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি সিলেটের ঐতিহ্যবাহী মুরারি চাদ (এমসি) সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে জকিগঞ্জ সড়কের কানাইঘাট অংশের সড়কের বাজারের পশ্চিম ঈদগাহ মাদ্রাসার সামনে এ ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম।

তিনি বলেন- ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছি এবং আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

টেম্পু-সিএনজি সংঘর্ষে মারা গেলেন এমসি কলেজ শিক্ষার্থী

Update Time : 12:46:18 pm, Thursday, 3 November 2022