6:24 pm, Friday, 22 May 2026

ট্রফি নিয়ে মোহামেডানের উচ্ছ্বাস

ডেস্ক রিপোর্ট : চ্যাম্পিয়ন মোহামেডানের জন্য ম্যাচটি ছিল নিয়মরক্ষার, কিন্তু দিনটি ঘিরে তাদের উচ্ছ্বাসের কমতি ছিল না; প্রথমবারের মতো দলটির বাংলাদেশ প্রিমিয়ার লিগের ট্রফি উঁচিয়ে ধরার হাতছানি বলে কথা। আর ব্রাদার্স ইউনিয়নের চাওয়া ছিল, গোলকিপার আশরাফুল ইসলাম রানার বিদায়ী ক্ষণ যতটা সম্ভব রাঙিয়ে তোলার। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দুই দলের চাওয়াই পূরণ হলো।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার (২৩ মে) দুই দলের ম্যাচটি হয়েছে ৩-৩ ড্র। শেষের বাঁশি বাজার পর ট্রফি হাতে নিয়ে সমর্থকদের সাথে উৎসব সেরেছে সাদাকালো জার্সিধারীরা। দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি ২০০২ সালে সবশেষ লিগ জিতেছিল। ২০০৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামকরণের পর তারা এই প্রথম এর স্বাদ পেল।
আগেই শিরোপা নিশ্চিত হয়ে যায়। আজ ছিল ট্রফি নিয়ে উৎসব করার ক্ষণ। প্রস্তুতিও নিয়েছিল মোহামেডান স্পোর্টিং। খেলা শেষে নতুন টি শার্ট পরেছিলেন ফুটবলার ও কোচ। যেখানে লেখা ‘উই আর দ্য চ্যাম্পিয়ন’। ১৯৫৭ সাল থেকে এ পর্যন্ত জেতা শিরোপাগুলোর সালও লেখা ছিল টি শার্টে। সাদা কালো পতাকা হাতে ইমানুয়েলসহ অন্যরা ছুটে যান গ্যালারির সামনে। সেখানে সমর্থকরা স্মোক ফ্লেয়ার নিয়ে উৎসবে মাতেন। ধর্মসাগর তীরে দেশের পেশাদার ফুটবল লিগে নতুন চ্যাম্পিয়ন মোহামেডানকে নিয়ে সমর্থকরা দিনটি স্মরণীয় করে রাখলো।

দুই ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত হয় মোহামেডানের। তাই খেলায় অনেকটাই ঢিলেঢালা ভাব দেখা গেছে। আগের ম্যাচে রহমতগঞ্জের কাছে হেরে আজ ব্রাদার্সের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সাদা কালোরা। তবে ম্যাচ শেষে দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে গলায় পদক ঝুলিয়ে হাতে ট্রফি নিয়ে চ্যাম্পিয়নদের উল্লাস ছিল চোখে পড়ার মতোই। উড়লো কনফেত্তিও।  মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান ও সদস্য জাকির হোসেন চৌধুরী।
এদিকে ম্যাচের ৪৩ মিনিটে অবসরে যান ব্রাদার্সের গোলকিপার আশরাফুল ইসলাম রানা। এই ম্যাচের মধ্য দিয়েই ক্যারিয়ারের ইতি টানলেন তেকাঠির নীচে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকা জাতীয় দলের সাবেক এই গোলকিপার। ম্যাচের বিরতিতে রানার হাতে বিদায়ী ক্রেস্ট তুলে দেন মোহামেডানের গোলকিপিং কোচ ছাইদ হাছান কানন, বাফুফের জাকির হোসেন চৌধুরী, ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান এবং ঢাকা আবাহনীর নজরুল ইসলাম। দিনের অন্য ম্যাচে ইয়ংমেন্স ফকিরেরপুল ২-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়ে তাদের অবনমন নিশ্চিত করেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ট্রফি নিয়ে মোহামেডানের উচ্ছ্বাস

Update Time : 08:26:29 am, Saturday, 24 May 2025