5:45 am, Tuesday, 27 October 2026

ট্রেনের নিচে কাটা পড়ে কমলগঞ্জে বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার :: সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেওয়ে স্টেশনের বড়গাছ নামক এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত (৫৫) বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা মেইল ট্রেনে ভানুগাছ রেলওয়ে স্টেশনের অদুরে বড়গাছ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। রেল পুলিশ মরদেহ রেল লাইনের পাশ থেকে উদ্ধার করে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনের বড়গাছ নামক এলাকায় রেল লাইনে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক হুমায়ুন কবির ও জয়নুল আবেদীন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ট্রেনের নিচে কাটা পড়ে কমলগঞ্জে বৃদ্ধার মৃত্যু

Update Time : 09:44:06 am, Thursday, 12 August 2021