5:44 pm, Friday, 14 August 2026

ডিভোর্সি পুরুষের সঙ্গে লিভ-ইন সম্পর্কে মানুষী চিল্লার

অনলাইন ডেস্ক::‘ঋতুরাজ’ বসন্ত আসতে এখনো মাস কয়েক বাকি। তার আগেই ভারতের সাবেক বিশ্ব সুন্দরী মানুষী চিল্লারের জীবনে এসে গেছে বসন্ত। পেশাদার জীবনের জেরে হামেশাই চর্চায় থাকেন তিনি। এবার চর্চায় ব্যক্তিগত জীবন নিয়ে। শোনা যাচ্ছে, এক ডিভোর্সি পুরুষের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন মানুষী।

চলতি বছরেই বলিউড সফর শুরু করেছেন ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী মানুষী। এবার জানা গেল নায়িকা ইতোমধ্যে তার জীবনের নায়ককে খুঁজে পেয়েছেন। ভারতের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়র নিখিল কামাথের প্রেমে হাবুডুবু খাচ্ছেন মানুষী।

ভারতের হিন্দুস্তান টাইমসের খবর বলছে, এ জুটির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এক বছর ধরে চলছে এই প্রেমলীলা। তবে নিজেদের সম্পর্ক নিয়ে এখন একটা শব্দও খরচ করতে চান না দুজনে। তাই এই সম্পর্ককে গোপন রেখেছেন।

তবে কথায় আছে না প্রেমের গন্ধ বাতাসে ভাসে। সম্প্রতি দুজনে হৃষিকেশ ঘুরতে গিয়েছিলেন। দুজনে নাকি একসঙ্গে থাকতেও শুরু করেছেন। সুতরাং প্রেমের জল যে বহুদূর গড়িয়েছে তা ভালোই বোঝা যাচ্ছে।

সূত্রের খবর, ‘দুজনের সম্পর্ক খুবই মজবুত। আপতত নিজের বলিউড ক্যারিয়ারে মন দিচ্ছেন মানুষী। তাই এখন প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলতে চান না অভিনেত্রী। কারণ এর জেরে তার ক্যারিয়ারের ফোকাস নষ্ট হতে পারে। তবে দুজনের পরিবার এবং বন্ধুরা খুব ভালোভাবেই এই সম্পর্কের ব্যাপারে অবগত।’

এর আগে আমান্ডা পুরভাঙ্করার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নিখিল। তবে মাত্র দুই বছরেই ভেঙে যায় সে সংসার। ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় দুজনের। অন্যদিকে অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’ ছবির নায়িকা হিসাবে চলতি বছরেই বলিউড ডেবিউ হয়েছে মানুষীর।

যদিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সেই ছবি। আগামীতে মানুষীকে দেখা যাবে ‘তেহেরান’ ছবিতে। এবার জন আব্রাহামের নায়িকা হচ্ছেন তিনি। ছবিটি পরিচালনায় রয়েছেন দীনেশ বিজান। এই ছবি মুক্তি পাবে আগামী বছরের ২৬ জানুয়ারি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

ডিভোর্সি পুরুষের সঙ্গে লিভ-ইন সম্পর্কে মানুষী চিল্লার

Update Time : 01:10:44 pm, Tuesday, 22 November 2022