7:07 pm, Friday, 22 May 2026

ডি মারিয়া ও ওতামেন্দির জন্য কোপা জিততে চান মেসি

ডেস্ক রিপোর্ট :: আরও এক শিরোপার কাছে আর্জেন্টিনা ও মেসি। এবারের ফাইনালটা মেসি জিততে চান দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থ ডি মারিয়া এবং ওতামেন্দির জন্য। এ দুজন ফাইনাল দিয়ে বিদায় বলবেন আন্তর্জাতিক ফুটবলকে।

কবিগুরু বলে গেছেন শেষ নাহি যে, শেষ কথা কে বলবে, লিওনেল মেসি বললেন শেষের কথা। নিজের না হলেও ওতামেন্দি আর ডি মারিয়ার জন্য। কোপা আমেরিকা ফাইনালই হতে চলেছে আর্জেন্টিনার দু’তারকার শেষ ম্যাচ। তাদের জন্য শেষ লড়াইয়ে জিততে চান আর্জেন্টাইন অধিনায়ক।

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি বলেন, শেষ কিছুদিন যেমন চাচ্ছি তেমন হচ্ছে, পছন্দমত সবকিছু এবং তা উপভোগ করছি। আমি জানি ডি মারিয়া ও ওতামেন্দির শেষ ম্যাচ। তাদের জন্য শিরোপা জিততে চাই।

ডি মারিয়ার সঙ্গে মেসির বন্ধুত্ব আর সম্পর্কটা অনেক পুরনো। সেই ২০০৮ এ অলিম্পিক স্বর্ণ জয় থেকে শুরু। এরপর কোপা, বিশ্বকাপ সবই জিতেছেন হাত ধরাধরি করে।

আর্জেন্টিনার ফুটবলার ডি মারিয়া বলেন, জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার জন্য আমি প্রস্তুত নই, কিন্তু এটাই সময়। আমি এমন স্বপ্নই দেখেছিলাম। আর সেই স্বপ্ন আজ বাস্তব।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ডি মারিয়া ও ওতামেন্দির জন্য কোপা জিততে চান মেসি

Update Time : 07:58:46 am, Thursday, 11 July 2024