9:49 pm, Thursday, 21 May 2026

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় শনাক্তের চেয়ে সুস্থতা বেশি

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কমেছে। ফলে কমেছে করোনা পজিটিভ রোগীর সংখ্যা। তবে শনাক্তের তুলনায় সুস্থতা বেশি বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন।

প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ১২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৫ জনের ফল পজিটিভ আসে। শনাক্তের হার ১১ দশমিক ৭ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৭৩৬ জনে।

নতুন শনাক্তের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ৬ জন, শ্রীমঙ্গলে ৪ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ১ জন এবং রাজনগরে ২ জন রয়েছেন।

একই সময়ে সুস্থ হয়েছেন ১৭ জন করোনা রোগী। এদের মধ্যে ১২ জন কুলাউড়া এবং ৫ জন মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আওতাধীন। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৬৪৭ জন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২ জন। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৮৯৭ জন।

মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় শনাক্তের চেয়ে সুস্থতা বেশি

Update Time : 10:51:23 am, Wednesday, 9 February 2022